ভারত সরকারের মর্যাদাপূর্ণ ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তি নিয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যাচ্ছেন বাংলাদেশের ৫৪১ জন শিক্ষার্থী। বৃত্তিপ্রাপ্ত এসব শিক্ষার্থীকে বিদায় জানাতে গতকাল মঙ্গলবার রাজধানীর বারিধারায় বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।